• ঢাকা
  • বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৯ পিএম
ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপির দেওয়া মৌখিক প্রস্তাব আপাতত ফিরিয়ে দিয়েছে জামায়াত। দলটি জানিয়েছে, জাতীয় সংসদে 'জুলাই সনদ' নিয়ে বিস্তারিত আলোচনার পরেই তারা ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।.

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। .

এ সময় তিনি বলেন, 'আমরা এভাবে ডেপুটি স্পিকার চাইনি।'.

এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, 'জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব দিয়েছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করেন। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একইসঙ্গে নির্বাচিত হতে পারে।. .

Ajker Bogura / Md Shourov Hossain

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ