রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে -এ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরাই এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।.
দ্বিতীয় দিনের কার্যক্রমে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প এবং হাই জাম্পসহ বিভিন্ন শারীরিক পরীক্ষার মাধ্যমে তাদের সক্ষমতা যাচাই করা হয়। প্রতিটি ধাপে কঠোর নিয়ম মেনে পরীক্ষাগুলো নেওয়া হয়, যাতে যোগ্য প্রার্থীদের বাছাই নিশ্চিত করা যায়।.
নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পুরো কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেন , পুলিশ সুপার, বগুড়া। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই।.
তিনি প্রার্থীদের দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন হবে বলে আশ্বস্ত করেন।.
এদিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।.
উল্লেখ্য, “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা পুলিশ এ নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে, যেখানে স্বচ্ছতা ও ন্যায্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: