• ঢাকা
  • রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের ‘গুলিবিদ্ধ মরদেহ’


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের ‘গুলিবিদ্ধ মরদেহ’.

 .

ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ—এমন অভিযোগ উঠেছে সিলেটের এলাকায়। নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন। রোববার (৫ এপ্রিল) বিকেল পর্যন্ত তার মরদেহ উদ্ধার হওয়ার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।.

 .

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সাদ্দাম হোসেন উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা। গত বুধবার তিনি আরও তিনজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।.

 .

তার সঙ্গে যাওয়া তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরে আসেন। সাদ্দামের বন্ধু আবু বক্কর শুক্রবার রাতে পরিবারের কাছে পুরো বিষয়টি জানান।.

 .

নিহতের বড় ভাই নিজাম উদ্দিন দাবি করেন, সাদ্দামকে কোমর ও পায়ে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, শনিবার কোম্পানীগঞ্জ থানায় নিখোঁজের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।.

 .

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহ সীমান্তের ওপারে পড়ে থাকার তথ্য পাওয়া গেছে। মরদেহ দেশে আনা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

 .

এদিকে জানায়, ঘটনাটি তারা খতিয়ে দেখছে এবং বিএসএফের কাছে সীমান্ত এলাকায় কোনো মরদেহ আছে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বিএসএফ এ ধরনের কোনো তথ্য নিশ্চিত করেনি।.

 .

বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য সতর্ক করা হচ্ছে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ