ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।.
.
শপথ গ্রহণকারী দুই সংসদ সদস্য হলেন শেরপুর-৩ আসন থেকে বিজয়ী মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী রেজাউল করিম বাদশা। শপথ শেষে তারা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। নির্বাচনী ফলাফলে বগুড়া-৬ আসনে রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হন। তিনি পান ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পান ৫৭ হাজার ১৫৯ ভোট। অন্যদিকে, শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৪৭ হাজার ৫১ ভোট। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রায় ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।শপথ গ্রহণের মাধ্যমে নবনির্বাচিত এই দুই সংসদ সদস্য এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: