বগুড়ায় করতোয়া নদীতে পড়ে নিহত ইসাইদহ এলাকার মুহিব হাসান শ্রাবণের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) তার জানাজায় স্থানীয় এলাকাবাসী, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।.
.
জানাজায় উপস্থিত হয়ে বগুড়া সিটি প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, বগুড়ায় জরুরি উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে ডুবুরি দল মোতায়েনের প্রয়োজন রয়েছে।.
.
তিনি জানান, বগুড়ায় একটি ডুবুরি দল মোতায়েনের বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। ভবিষ্যতে নদী, পুকুরসহ পানিতে দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা এবং মানুষের জীবন রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।.
.
মুহিব হাসান শ্রাবণের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে করতোয়া নদীসহ বগুড়ার বিভিন্ন জলাশয়ে নিরাপত্তা ও জরুরি উদ্ধারব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।. .
Ajker Bogura / তারিন মোস্তারি
আপনার মতামত লিখুন: