• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

কাহালুতে কথা কাটাকাটির জেরে দুই যুবক ছুরিকাহত


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার কাহালুতে কথা কাটাকাটির জেরে পৃথক ঘটনায় দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।জানা গেছে, কাহালু উপজেলার বেলঘরিয়া গ্রামে নিজ বাড়ির এলাকায় দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে মো. মাহফুজ (২২) আহত হন। তিনি দক্ষিণ বেলঘরিয়া গ্রামের মো. সাইফুলের ছেলে। তাঁর শরীরের পেছনের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে।অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে উপজেলার বেলমড়িয়া গ্রামে কথা কাটাকাটির জেরে মো. টোহা নামে আরেক যুবক ছুরিকাঘাতে আহত হন। তিনি ইউসুফপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তাঁর শরীরের পেছনের অংশ, বাম হাত ও ডান পায়ে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা গেছে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা শজিমেক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।তবে কী কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের পরিচয় ও আইনগত ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কাহালু থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ