• ঢাকা
  • বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বজ্রাঘাতে ৬৫ বছরের বৃদ্ধের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে আকবর আলী সরদার (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের উত্তর ছাতরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী সরদার ওই গ্রামের মৃত বসারত আলী সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বাড়ির পাশের বিলে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান তিনি। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হলে সঙ্গে তীব্র বজ্রপাত হয় এবং আকবর আলী ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে স্বজনরা বুঝতে পারেন তিনি আর বেঁচে নেই। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এবং পুরো এলাকায় সৃষ্টি হয়েছে গভীর বেদনার পরিবেশ। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় মাঠে কাজ করা কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, বিল বা উঁচু স্থানে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এমন পরিস্থিতিতে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিকল্প নেই। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা কৃষকদের আবহাওয়া সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি কমানো সম্ভব হয়।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ