গ্রেপ্তাররা হলেন—বগুড়া সদর থানার ঠনঠনিয়া দক্ষিণপাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে মো. ছাইদুল ইসলাম পাপ্পু (৫৪), চক ফরিদ (খুলুপাড়া) এলাকার মো. লফিজলের ছেলে মো. মিঠু (৫৫) এবং শেরপুর থানার খন্দকারটোলা এলাকার মৃত আবু মুসার ছেলে মো. হাবিবুর রহমান (৩৫)। র্যাব জানায়, ছাইদুল ইসলাম পাপ্পু ও মো. মিঠু ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক বছর করে সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। সাজা এড়াতে তারা পলাতক ছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বগুড়া মহানগরের কলোনী এলাকায় অভিযান চালিয়ে পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। একই রাতে কলোনীর চিটাগং নুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে র্যাব।অন্যদিকে, হাবিবুর রহমানের বিরুদ্ধে শেরপুর ও মানিকগঞ্জের শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রয়েছে। এসব মামলায় আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।পলাতক হাবিবুর রহমান নীলফামারীর সৈয়দপুর থানার ধলাগাছ এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-১৩, সিপিসি-৩ নীলফামারীর যৌথ দল রোববার ধলাগাছ এমএস রোকেয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: