.
.
.
বগুড়ার শাহজাহানপুরে চাঞ্চল্যকর রকি মাহমুদ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. হারুনকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র্যাব-১২।জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে হারুন মোবাইল ফোনে কল করে রকি মাহমুদকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় একটি ফাঁকা জায়গায় রকির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।এ ঘটনায় নিহতের পরিবার পূর্ব শত্রুতার জের ধরে হারুনসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে শাহজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করে।মামলার পর থেকেই প্রধান আসামি হারুন আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় আত্মীয়ের বাড়িতে লুকিয়ে আছে। এরপর শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।. .
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: