রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। নদীর পাড়জুড়ে এখন শুধুই স্বজন হারানোর বেদনা—প্রিয়জনের লাশের অপেক্ষায় শত শত মানুষ ভিড় জমিয়েছে ঘাট এলাকায়। কান্না আর আহাজারিতে সেখানে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।.
বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত উদ্ধারকর্মীরা ২৩ জনের মরদেহ উদ্ধার করেন। এরপর সকাল ৯টার দিকে উজ্জ্বল খান (৩০), সাড়ে ১০টার দিকে আশরাফুল (৩৫) এবং সোয়া ১১টার দিকে জাহাঙ্গীর (৫৫)-এর লাশ উদ্ধার করা হয়। তারা সবাই রাজবাড়ীর কালুখালি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।.
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৫ জন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। তাদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন।.
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, উদ্ধার হওয়া ২৬টি মরদেহের মধ্যে ২৩টি ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।.
বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুন থেকে সৌহার্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন।.
এর আগে উদ্ধার হওয়া ২৩ জন নিহতের মধ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন, যাদের বাড়ি রাজবাড়ী, কুষ্টিয়া, গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায়।.
এ ঘটনায় এখনও নিখোঁজ থাকতে পারেন আরও কয়েকজন যাত্রী বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের পরিচয়:.
১) রেহেনা আক্তার (৬১) — স্বামী: মৃত ইসমাঈল হোসেন খান, গ্রাম: ভবানীপুর, লালমিয়া সড়ক, রাজবাড়ী পৌরসভা।.
২) মর্জিনা খাতুন (৫৬) — স্বামী: মো. আবু বক্কর সিদ্দিক, গ্রাম: মজমপুর, ওয়ার্ড-১৮, কুষ্টিয়া পৌরসভা।.
৩) রাজীব বিশ্বাস (২৮) — পিতা: হিমাংশু বিশ্বাস, গ্রাম: খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া সদর।.
৪) জহুরা অন্তি (২৭) — পিতা: মৃত ডা. আবদুল আলীম, গ্রাম: সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা।.
৫) কাজী সাইফ (৩০) — পিতা: কাজী মুকুল, গ্রাম: সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা।.
৬) মর্জিনা আক্তার (৩২) — স্বামী: রেজাউল করিম, গ্রাম: চর বারকিপাড়া, ছোট ভাকলা, গোয়ালন্দ।.
৭) ইস্রাফিল (৩) — পিতা: দেলোয়ার হোসেন, গ্রাম: ধুশুন্দু, সমাজপুর, খোকসা, কুষ্টিয়া।.
৮) সাফিয়া আক্তার রিন্থি (১২) — পিতা: রেজাউল করিম, গ্রাম: চর বারকিপাড়া, ছোট ভাকলা, গোয়ালন্দ।.
৯) ফাইজ শাহানূর (১১) — পিতা: বিল্লাল হোসেন, গ্রাম: ভবানীপুর, বোয়ালিয়া, কালুখালী।.
১০) তাজবিদ (৭) — পিতা: কেবিএম মুসাব্বির, গ্রাম: সজ্জনকান্দা, রাজবাড়ী পৌরসভা।.
১১) আরমান খান (৩১) — পিতা: আরব খান, গ্রাম: পশ্চিম খালখোলা, বালিয়াকান্দি (বাস চালক)।.
১২) নাজমিরা ওরফে জেসমিন (৩০) — স্বামী: আব্দুল আজিজ, গ্রাম: বেলগাছি, মদেন্দ্রপুর, কালুখালী।.
১৩) লিমা আক্তার (২৬) — পিতা: সোবাহান মন্ডল, গ্রাম: রামচন্দ্রপুর, মিজানপুর, রাজবাড়ী সদর।.
১৪) জোস্ন্যা (৩৫) — স্বামী: মান্নান মন্ডল, গ্রাম: বড় চর বেনিনগর, মিজানপুর, রাজবাড়ী সদর।.
১৫) মুক্তা খানম (৩৮) — স্বামী: মৃত জাহাঙ্গীর আলম, পিতা: সিদ্দিকুর রহমান, গ্রাম: নোয়াধা, আমতলী, কোটালীপাড়া, গোপালগঞ্জ।.
১৬) নাছিমা (৪০) — স্বামী: মৃত নূর ইসলাম, গ্রাম: মথুয়ারাই, পলাশবাড়ী, পার্বতীপুর, দিনাজপুর।.
১৭) আয়েশা আক্তার সুমা (৩০) — স্বামী: নুরুজ্জামান, গ্রাম: বাগধুনিয়া পালপাড়া, আশুলিয়া, ঢাকা।.
১৮) সোহা আক্তার (১১) — পিতা: সোহেল মোল্লা, রাজবাড়ী পৌরসভা।.
১৯) আয়েশা সিদ্দিকা (১৩) — পিতা: গিয়াসউদ্দিন রিপন, গ্রাম: সমসপুর, খোকসা, কুষ্টিয়া।.
২০) আরমান (৭ মাস) — পিতা: নুরুজ্জামান, গ্রাম: খন্দকবাড়িয়া, কাচেরকোল, শৈলকুপা, ঝিনাইদহ।.
২১) আব্দুর রহমান (৬) — পিতা: আব্দুল আজিজ, গ্রাম: মহেন্দ্রপুর, রতনদিয়া, কালুখালী।.
২২) সাবিত হাসান (৮) — পিতা: শরিফুল ইসলাম, গ্রাম: আগমারাই, দাদশি, রাজবাড়ী সদর।.
২৩) আহনাফ তাহমিদ খান (২৫) — পিতা: ইসমাইল হোসেন খান, গ্রাম: ভবানীপুর, রাজবাড়ী সদর।.
পরে উদ্ধার হওয়া ৩ জন:.
২৪) উজ্জ্বল খান (৩০) — পিতা: মজনু খান, গ্রাম: ঝাউগ্রাম, কালিকাপুর ইউনিয়ন, কালুখালী, রাজবাড়ী।.
২৫) আশরাফুল (৩৫) — পিতা: মো. আফসার, গ্রাম: বেলগাছি, কালুখালী, রাজবাড়ী।.
২৬) জাহাঙ্গীর (৫৫) — গ্রাম: কালিকাপুর, কালুখালী, রাজবাড়ী।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: