• ঢাকা
  • বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সেই কৃষক পরিবারকে সহায়তা দেন উপজেলা নির্বাহী কর্মক


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৬ পিএম
বগুড়ার নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সেই কৃষক পরিবারকে সহায়তা দেন উপজেলা নির্বাহী কর্মক
ছবি: প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:.

বগুড়ার নন্দীগ্রাম  পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রাম এলাকায় এক কৃষকের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দ্বোতলা মাটির তৈরি বসতবাড়ির তিনটি ঘর পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান।.

 .

ঘটনার খবর প্রকাশের পর বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে ছুটে যান।.

 .

ইউএনওকে ঘটনাস্থলে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ সময় কৃষক খলিলুর রহমানের মা ইউএনওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি তাদের দুঃখ-কষ্টের কথা জানিয়ে বলেন, অনেক কষ্টে জীবনযাপন করেন তারা। হঠাৎ অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন তারা দিশেহারা হয়ে পড়েছেন। ঘরে নেই চাল-ডাল, নেই থাকার মতো নিরাপদ জায়গা।.

 .

এমন পরিস্থিতিতে পৌরসভার পক্ষ হতে নগদ অর্থ এবং প্রশাসনের পক্ষ হতে খাদ্যসামগ্রী ও একটি কম্বল পরিবারের হাতে তুলে দেন ইউএনও শারমিন আরা। দুঃসময়ে এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। সহায়তা হাতে পেয়ে তারা আবেগে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, এমন সময়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা আমরা কখনো ভুলবো না।.

 .

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বলেন,.

মানুষ মানুষের জন্য। বিপদের সময় কেউ একা নয়। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই পরিবারের জন্য আমরা তাৎক্ষণিক সহায়তা দিয়েছি এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করা হবে।.

 .

তিনি আরও বলেন,.

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।.

 .

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে হঠাৎ করেই কৃষক খলিলুর রহমানের বসতবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।.

 .

পরে খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে বাড়ির তিনটি ঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।. .

Ajker Bogura / মোঃ মামুন আহমেদ

এইদিন প্রতিদিন বিভাগের জনপ্রিয় সংবাদ