• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

অবশেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে মোকামতলায় পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠা


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ২৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৬ পিএম
অবশেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে মোকামতলায় পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠা
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে মোকামতলায় উচ্চশিক্ষার সুযোগ সীমিত ছিল, কারণ এখানে একটি মাত্র মহিলা কলেজ ছিল। ফলে এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার জন্য দূরে যেতে হতো, যা অনেকের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য ছিল। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পর একটি পূর্ণাঙ্গ কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।.

এ উদ্যোগে এগিয়ে আসেন মীর শাহে আলম। তাঁর আহ্বানে সাড়া দিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার ও ব্যবসায়ী চয়ন তালুকদার কলেজ প্রতিষ্ঠার জন্য ১০০ শতক জমি দান করেন।.

এরই ধারাবাহিকতায় সরকারি বরাদ্দে নতুন মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয় ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। সম্প্রতি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজটি চালু হলে এলাকার শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই উচ্চশিক্ষার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ