বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ চাষের অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, বগুড়া।.
রোববার (২ আগস্ট) রাত ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত গাবতলী মডেল থানার আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামে পরিচালিত বিশেষ অভিযানে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।.
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মোহা. জিললুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম সিরাজুল ইসলামের নিজ দখলীয় বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উত্তর পাশের আঙিনায় তল্লাশি চালিয়ে প্রায় ১২ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।.
গ্রেফতার হওয়া সিরাজুল ইসলাম আকন্দপাড়া (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতা ফরিদ ফকির ও মাতা পিয়ারা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় গাবতলী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলম।.
ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা গাছের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: