• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

দেশে ফিরেছেন আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত অভিনেত্রী তিথি


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত অভিনেত্রী ইফফাত আরা তিথি নেপাল থেকে দেশে ফিরেছেন। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।.

তিনি জানান, অভিনেতা জাহের আলভী-র স্ত্রী ইকরা-র মৃত্যুর পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ সঠিক নয়। তিথির ভাষ্য অনুযায়ী, পুরো টিমের সঙ্গে পূর্বনির্ধারিত সফর শেষে ২ মার্চ দেশে ফেরেন তারা। প্রথম দিন টিকিট না পাওয়ায় পরদিন ফিরতে হয়েছে বলেও দাবি করেন তিনি।.

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই তিথি ও আলভীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। ইকরার আত্মহত্যার পর তার ঘনিষ্ঠরা দাবি করেন, আলভী ও তিথির কথিত পরকীয়ার কারণেই ইকরা মানসিকভাবে ভেঙে পড়েন। তবে তিথি বরাবরই আলভীকে নিজের ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করে আসছেন।.

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী এলাকায় নিজ বাসা থেকে ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পল্লবী থানায় জাহের আলভী, তার মা এবং ইফফাত আরা তিথির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে জাহের আলভীকে।. .

Ajker Bogura / ডেস্ক রিপোর্ট

বিচিত্র সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ