• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে এস্কেভেটরের ব্যাটারি জব্দ ও দুই দোকান মালিককে জরিমানা


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম
নন্দীগ্রামে এস্কেভেটরের ব্যাটারি জব্দ ও দুই দোকান মালিককে জরিমানা
ছবি: প্রতিনিধি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আইন অমান্য করায় এস্কেভেটরের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ এবং দুই দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।.

 .

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়া এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের অপরাধে সংশ্লিষ্টদের ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় এস্কেভেটরের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ জব্দ করেছেন।.

 .

পরবর্তীতে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে প্যাকেটজাতকরণ ব্যতীত খোলা অবস্থায় লাচ্ছা সেমাই বিক্রয়ের অপরাধে ফটিক কনফেকশনারি ও সোহাগ ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর জামিল উদ্দিন।.

সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।.

 .

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।. .

Ajker Bogura / মোঃ মামুন আহমেদ

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ