• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের ৬ দফা দাবিতে মানববন্ধন


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৬ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) নন্দীগ্রাম শাখার উদ্যোগে ৬ দফা দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ মে সকাল ১০টায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ফারিয়া নন্দীগ্রাম শাখার সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সৌরভ আহমেদ রাসেল, শফিকুল ইসলাম, স্বপন কুমার বর্মন, জীবন কুমার ও আকরাম হোসেন। এসময় নন্দীগ্রাম উপজেলার প্রায় ৬০ জনের অধিক ফার্মাসিটিক্যালস প্রতিনিধি মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফার্মাসিটিক্যালস প্রতিনিধিরা বিভিন্ন বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে কাজ করে আসছেন। তাদের ন্যায্য অধিকার ও কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি।
বক্তারা তাদের দাবিগুলো তুলে ধরে বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্ধারিত ৮ ঘন্টা কর্ম দিবস নিশ্চিত করতে হবে অথবা ছুটির দিনে/ ওভারটাইম কাজ করালে ওভারটাইম দিতে হবে,
চাকরির বয়সের সাথে সাথে গ্র্যাচুয়িটির শতকরা হার (%) বাড়াতে হবে, টি.এ/ডি.এ বিল প্রতিবছর বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করতে হবে,
বেসিক স্যালারি মোট স্যালারির ন্যূনতম ৬০% করতে হবে,চাকরির বয়স পাঁচ বছর হলে প্রত্যেক ইমপ্লয়ের জন্য, (স্যালারি থেকে টাকা না কেটে) মটর সাইকেল/কার/যানবাহন গাড়ি ফ্রি করে দিতে হবে,যেকোন এমপ্লয়িকে, কোন কারণে চাকরি চ্যুত করলে শুধু ক্ষতিপূরণ বাবদ কোম্পানী দশ লক্ষ টাকা দিতে বাধ্য থাকিবে। দাবিও জানান তারা।
বক্তারা বলেন, ফার্মাসিটিক্যালস প্রতিনিধিদের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চলমান থাকবে এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ