খালার হয়ে পরীক্ষা দিতে এসে বগুড়ায় ধরা খেলেন ভাগ্নি.
.
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় খালার বদলি পরীক্ষার্থী হয়ে কেন্দ্রে এসে শেষ পর্যন্ত আটক হয়েছেন এক কলেজছাত্রী ভাগ্নি। শুক্রবার বগুড়া জিলা স্কুল কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।আটক হওয়া শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা। তিনি বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চকসুত্রাপুর এলাকার বাসিন্দা এবং পরীক্ষার্থী নিপা খাতুনের ভাগ্নি বলে জানা গেছে।কেন্দ্র সূত্রে জানা যায়, নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশ করেন ঈশিতা। পরীক্ষার খাতায় উত্তর লেখা শুরুর কিছুক্ষণ পর কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়। পরে প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল ধরা পড়ে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজের প্রকৃত পরিচয় স্বীকার করেন।এরপর কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আটক করে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।ঘটনাটি জানাজানি হওয়ার পর কেন্দ্রজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।. .
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: