• ঢাকা
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

হাইকোর্টে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের রিট


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৭ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা, ইমান ও সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পহেলা বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের নির্দেশ চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এই রিটটি দায়ের করেন। রিটে সংস্কৃতি, ধর্ম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে বিবাদী করা হয়েছে।.

রিটে উল্লেখ করা হয়েছে, মঙ্গল শোভাযাত্রা কোনো প্রাচীন বাঙালি ঐতিহ্য নয়; এটি ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হওয়া একটি নবসৃষ্ট কার্যক্রম। পরবর্তীতে এটি পহেলা বৈশাখের মূল সংস্কৃতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।.

আইনজীবীর যুক্তি অনুযায়ী, মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত বৃহৎ পাখি, মাছ ও পশুর প্রতিকৃতি ইসলামের মৌলিক আকিদার সঙ্গে বিরোধপূর্ণ। এছাড়াও অনেক প্রতিকৃতি হিন্দু ধর্মের প্রতীকের সঙ্গে সম্পর্কিত, যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ক্ষোভ সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি করে।.

রিটে চাওয়া হয়েছে, হাইকোর্ট বিবাদীদের পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন, প্রচার বা অনুমোদন থেকে বিরত রাখার নির্দেশনা প্রদান করুন। আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্যক্রম চাপিয়ে দেওয়া সংবিধানের ৪১ অনুচ্ছেদের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থি।.

রিটে আরও উল্লেখ করা হয়েছে যে, শোভাযাত্রার কারণে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, জননিরাপত্তা ও জাতীয় স্থিতিশীলতা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

উৎসব / দিবস বিভাগের জনপ্রিয় সংবাদ