বগুড়া শাজাহানপুরে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোঃ ইলিয়াস শাহ (২৬) গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার বেজোড়া ব্রিজ সংলগ্ন চকলোকমান এলাকায় ধারালো অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায়। আহত ইলিয়াস শাহ চক লোকমান এলাকার মৃত আব্দুল লতিফ শাহ এর ছেলে। স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা শুরু করেছে। এই ধরনের সহিংসতা স্থানীয়দের মধ্যে ভয় সৃষ্টি করেছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাজনৈতিক ও সামাজিক বিরোধের জেরে মাঝে মাঝে এ ধরনের হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আরও নিরাপত্তা জোরদার করার পরিকল্পনা করছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: