বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ডিএনসি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে কক্সবাজার থেকে জয়পুরহাটগামী “এস.আই এন্টারপ্রাইজ” নামের একটি যাত্রীবাহী কোচে অভিযান চালানো হয়। ঢাকা মেট্রো-ব-১৫-৭০৪১ নম্বরের ওই বাসটির G-1 সিটে বসা এক টিকিটবিহীন যাত্রীর দেহ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো দুইটি সাদা পলি প্যাকেট থেকে মোট ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ট্যাবলেট বলে জানা গেছে।গ্রেফতার ব্যক্তির নাম মোঃ জামাল (৩৫)। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ইসলামপুর এলাকার হাজিপাড়ার বাসিন্দা এবং মৃত মোশারফ হোসেনের ছেলে।অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: