• ঢাকা
  • রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার পর কড়িহাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।.


আহত মো ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী আহত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে ঘটনার কথা জানান।.


ফয়সাল জানান তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। তিনি বলেন ঢাকা থেকে বাড়িতে এসে ইফতারের পর বাজারে গেলে আওয়ামী লীগের কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।.


তিনি আরও জানান হামলাকারীরা তার হাত মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করেছে এবং তার দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ