বগুড়ার শেরপুর উপজেলায় মাদক সেবন ও বহনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা ও ৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে শেরুয়া দহপাড়া গ্রাম ও উপজেলা পরিষদের সামনের এলাকা থেকে তাদের আটক করা হয়।.
গ্রেপ্তাররা হলেন—.
মো. মাসুদ রানা (৩৩), পিতা: মো. বাবলু, শেরুয়া দহপাড়া.
মো. ছফের আলী (৩২), পিতা: মো. জয়নাল প্রামানিক, শেরুয়া দহপাড়া.
মো. রাজু মিয়া (২৮), পিতা: মো. বুলু, সাবগ্রাম.
ভ্রাম্যমাণ আদালত প্রথম আসামিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, দ্বিতীয় আসামিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং তৃতীয় আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা প্রদান করেন।.
জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।. .
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: