• ঢাকা
  • রবিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নব-নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ১৪ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩৬ পিএম
নন্দীগ্রাম

বগুড়ার নন্দীগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। নির্বাচনে বিজয়ের পর গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন দলের নেতাকর্মীদের স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন, কেউ চাঁদাবাজি করতে পারবে না। কোনো ধরনের অন্যায়, দুর্নীতি বা অপরাধের সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, প্রতিপক্ষ দল হলেও তাদের সঙ্গে অযথা ঝগড়া-বিবাদ বা সংঘাতে জড়ানো যাবে না। রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে ছোট-বড় সবাইকে সম্মান দিয়ে চলার আহ্বান জানান তিনি। মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও ঐসময় তিনি বগুড়ার কৃতি সন্তান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ায় গর্ববোধের কথাও তুলে ধরেন এবং এলাকার উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াসিন আলী, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুর রহমান খাঁন শামীম চৌধুরী, একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান বিপ্লব রহিম, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফজলে রাব্বি তোহা, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, জেলা জিসাসের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, পৌর কৃষকদলের সভাপতি ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুবদল নেতা জামাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আরিফুর ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙ্গিন, যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, সদস্য সচিব আবদুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেকদলের আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নরুনবী’ সাংগঠনিক সম্পাদক আলামিন, মনছুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।.

 . .

Ajker Bogura / নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধিঃ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ