• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শাহাজানপুরে মাদক সেবনে আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৩ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শাহাজানপুর উপজেলায় অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে মোঃ রনি খন্দকার দীব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার কৈগাড়ী এলাকার বাসিন্দা এবং মোঃ আবু তাহের খন্দকারের পুত্র।
জানা যায়, বুধবার (১ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল শাহাজানপুর উপজেলার কৈগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
অভিযান চলাকালে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে রনি খন্দকার দীবকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থলেই জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ