বগুড়ার গাবতলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জুলফিকার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জনৈক মো. লুলু তালুকদারের নিকট থেকে ভাড়াকৃত ‘কাজল ফার্মেসী’ নামের একটি ওষুধের দোকানে তল্লাশি চালানো হয়।.
এ সময় দোকান ও জুলফিকারের দেহ তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।.
গ্রেফতারকৃত মো. জুলফিকার (৪০) বগুড়া জেলার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামের মো. আব্দুল জব্বার আলীর ছেলে।.
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক ২৯(ক) অনুযায়ী গাবতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম।.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ট্যাপেন্টাডল ট্যাবলেটের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।.
মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: