• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী গড়ার লক্ষ্য: শিবগঞ্জে ৪ প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪৭ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী গড়ার লক্ষ্য: শিবগঞ্জে ৪ প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন.

বগুড়াকে দেশের অন্যতম আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার—এমনটাই জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বগুড়াকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা হাব হিসেবে দেখতে চান, যেখানে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।.

মঙ্গলবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান ফাজিল ডিগ্রি মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।.

মন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যেন সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়, সে দায়িত্ব শুধু সরকারের নয়—সমাজের প্রতিটি মানুষের। শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।.

তিনি আরও উল্লেখ করেন, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে উত্তরবঙ্গে ব্যাপক সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছিল, যার ধারাবাহিকতায় এখনো উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। বগুড়াকে কেন্দ্র করে একটি শক্তিশালী শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে তোলাই সরকারের লক্ষ্য।.

এর আগে মন্ত্রী একই দিনে উথলী উচ্চ বিদ্যালয়, মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ এবং মোকামতলা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন।.

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য মীর শাহে আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ