সৌদি আরবের সর্বোচ্চ আদালত দেশটির মুসলমানদের আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের নতুন চাঁদ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে। উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী ওই দিনটি শাবান মাসের ২৯ তারিখ।
এক বিবৃতিতে আদালত জানিয়েছে, কেউ খালি চোখে কিংবা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পেলে নিকটস্থ যে কোনো আদালতে সাক্ষ্য দিতে অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্য জানাতে হবে। পাশাপাশি যাদের চাঁদ দেখার সক্ষমতা রয়েছে, তাদেরকে আঞ্চলিক পর্যবেক্ষণ কমিটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে চাঁদ দেখার এই কার্যক্রমকে একটি পুণ্যময় ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করা হয়, যা সমগ্র মুসলিম উম্মাহর জন্য কল্যাণকর বলে বিবেচিত।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী মুসলমানদের জন্য ইন্টারন্যাশনাল অ্যাটোমিক সেন্টার সতর্কবার্তা দিয়েছে। কেন্দ্রটির কর্মকর্তারা জানান, ১৭ ফেব্রুয়ারি চাঁদ সূর্যের খুব কাছাকাছি অবস্থান করবে এবং একই দিনে সূর্যগ্রহণ ঘটতে পারে। ফলে যথাযথ সুরক্ষা ছাড়া টেলিস্কোপ বা দূরবীন দিয়ে সূর্যের দিকে তাকালে চোখের গুরুতর ক্ষতি বা স্থায়ী দৃষ্টিহানি হতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বীকৃত সৌর ফিল্টার ছাড়া অপটিক্যাল যন্ত্র দিয়ে সূর্য পর্যবেক্ষণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে পেশাদার মানমন্দিরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে বিশেষায়িত যন্ত্র ও প্রত্যয়নিত ফিল্টার ব্যবহার করে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: