• ঢাকা
  • রবিবার, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে চাচা–ভাতিজাসহ ৩ জনের মৃত্যু, আহত ১


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৯ পিএম
ছবি : প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা এলাকায় বজ্রপাতে আপন চাচা–ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ৩টার দিকে সাবেক চেয়ারম্যান সুজা চেয়ারম্যানের বাড়ির পাশের একটি গরুর ঘরে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় ঘরে অবস্থানরত কয়েকজন এবং একটি গরু ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ও সহায়তামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ