বগুড়া শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোঃ প্লাবন (১৯) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছেন। বুধবার গভীর রাতে শহরের জামতলা হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।.
আহত প্লাবন শহরের সবুজবাগ এলাকার সুলতান মাহমুদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময়ে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।.
পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় প্লাবনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।.
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: