জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাজধানীসহ সারা দেশের দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।.
বিজ্ঞপ্তিতে বলা হয়, ও -এর স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।.
তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজার এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।.
এর আগে গত ১৫ মার্চ বিদ্যুৎ প্রতিমন্ত্রী -এর সভাপতিত্বে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের শর্তে ব্যবসায়ীরা ৪০ শতাংশ আলোকসজ্জা কমানোর প্রতিশ্রুতি দেন।.
এদিকে সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য আরও কিছু পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস চালু রাখা, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি এবং হোম অফিস চালুর মতো উদ্যোগ।.
বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলায় অন্যান্য দেশও একই ধরনের ব্যবস্থা নিচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে -সহ বিভিন্ন দেশে দোকান ও শপিং সেন্টার নির্দিষ্ট সময়ের পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: