• ঢাকা
  • রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

ময়লা-আবর্জনার দখলে নারুলী কৃষি ফার্মসংলগ্ন বগুড়া-চন্দনবাইশা সড়ক


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৩ এএম
ছবি : সংগৃহীত

ময়লা-আবর্জনার দখলে নারুলী কৃষি ফার্মসংলগ্ন বগুড়া-চন্দনবাইশা সড়ক.

বগুড়া-চন্দনবাইশা সড়কের নারুলী কৃষি ফার্মসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সড়কের একাংশ দখল করে নিয়মিতভাবে বগুড়া পৌরসভার আবর্জনা ফেলা হলেও তা সময়মতো অপসারণ করা হচ্ছে না। ফলে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ, যা স্থানীয় বাসিন্দাদের জন্য অসহনীয় হয়ে উঠেছে।.

খোঁজ নিয়ে জানা গেছে, সড়কের চেকপোস্ট মোড় এলাকায় প্রতিদিন ভ্যানযোগে ৬ ও ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাসাবাড়ির ময়লা এনে ফেলা হয়। কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী এসব আবর্জনা অপসারণ না করায় সড়কের প্রায় অর্ধেক অংশই ময়লার স্তূপে ঢেকে থাকে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশও মারাত্মকভাবে দূষিত হচ্ছে।.

স্থানীয়দের অভিযোগ, বহুবার পৌর কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একসময় এই নাটাইপাড়া চেকপোস্ট মোড়ে একটি যাত্রী ছাউনি ছিল, যেখানে দুই উপজেলার যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করতেন। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবাহী বাসও এখানে থামত। কিন্তু বর্তমানে ময়লার স্তূপের কারণে জায়গাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।.

দ্রুত সময়ের মধ্যে নিয়মিতভাবে ময়লা অপসারণ ও বিকল্প ডাম্পিং ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় জনস্বাস্থ্য ও পরিবেশের উপর এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ