• ঢাকা
  • সোমবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় হামে ২ মৃত্যু: ৩ লাখ টিকা সংগ্রহ, আক্রান্ত ৪৩


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া, ৫ এপ্রিল – বগুড়ায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ৪৩ শিশু হাসপাতালে ভর্তি। জেলা স্বাস্থ্য অধিদপ্তর হামের টিকার সংকট মোকাবেলায় প্রায় তিন লাখ টিকা সংগ্রহ করেছে।
জেলায় ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৯০ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৪৩ শিশু হাসপাতালে চিকিৎসা শেষে ২৫ জন ছাড়পত্র পেয়েছে। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন শিশু ভর্তি রয়েছে।
মৃত দুই শিশুর মধ্যে শেরপুর উপজেলার ১০ মাস বয়সী হোমায়রা ৩০ মার্চ রাতে এবং ৮ মাস বয়সী রাশমিকা ৩১ মার্চ রাতে মারা গেছে। দু’জনই বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি ছিলেন, তবে ল্যাব রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডা. খুরশিদ আলম জানিয়েছেন, দেশের ১৮ জেলার ৩০ উপজেলার জন্য বিশেষ হামের টিকাদান ক্যাম্পেইন রোববার থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি ২১ এপ্রিল পর্যন্ত চলবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে, এবং আগেও যারা টিকা নিয়েছে তাদেরও পুনরায় টিকা দেওয়া হচ্ছে।
জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪। বর্তমানে বগুড়ায় টিকার মজুদ প্রায় ২ লাখ ৯০ হাজার, যা ক্যাম্পেইনের জন্য কিছুটা কম। জেলা স্বাস্থ্য বিভাগ বাকি টিকা সংগ্রহের চেষ্টা করছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ