বগুড়া সদর উপজেলার শিকারপুর মধ্যপাড়ায় পূর্ব শত্রুতার জেরে এক নৃশংস হামলার ঘটনায় মোঃ শাহিন (৪০) নামে এক যুবকের পায়ের রগ কেটে দেয় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। আজ সোমবার (৪ মে) এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনায় গুরুতর আহত হন তিনি। আহত শাহিন স্থানীয় বাসিন্দা মোঃ সিফাতের ছেলে বলে জানা গেছে। ঘটনার পরপরই তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো হামলাকারীদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: