• ঢাকা
  • শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে হত্যা


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৫১ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে পালানোর সময় ধাওয়া খেয়ে তারা জনতার হাতে ধরা পড়ে। শুক্রবার ভোরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের খোর্দ্দমোজাহিদপুর গ্রামে এই গণপিটুনির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায় ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল দুই পথচারীর পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই পথচারীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের এই খবর পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যায় এবং ছিনতাইকারীদের ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে ছিনতাইকারীরা একটি মোটরসাইকেলে করে দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু পালানোর একপর্যায়ে খোর্দ্দমোজাহিদপুর এলাকায় এসে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি উল্লেখ করে ওসি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.

.

Ajker Bogura / Samsil Arifin

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ