বগুড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) দুপুরে শহরের নারুলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি মোঃ দুলাল হোসেন (৬১) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দুলাল হোসেন ২০১৪ সালে কাহালু উপজেলার ইসবপুর (পোগইল পাড়া) গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলামের কাছে দুই লাখ টাকা দেন। এ সময় উভয়ের মধ্যে মাসিক ২০ হাজার টাকা করে পরিশোধের একটি চুক্তি হয় বলে দাবি করেন তিনি। চুক্তি অনুযায়ী প্রথম তিন মাস টাকা পরিশোধ করা হলেও পরবর্তীতে আর কোনো অর্থ দেননি শফিকুল ইসলাম।
বুধবার দুলাল হোসেন তার পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে বিবাদীরা তাকে মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে থানায় মামলা দায়ের হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: