বগুড়ায় লাচ্ছা সেমাই কারখানাকে এক লাখ টাকা জরিমানা.
বগুড়ার শেরপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে “নাহিদ এন্ড নাদিম ফুড প্রোডাক্টস” নামের একটি লাচ্ছা সেমাই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।.
রবিবার (১ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার উদ্যোগে শেরপুর উপজেলার গোপালপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।.
অভিযানকালে কারখানায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিছরি তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। কালিযুক্ত কাগজে সেমাই সংরক্ষণ, নোংরা ও জীবাণুযুক্ত খাঁচায় খাদ্যপণ্য রাখা এবং ফাঙ্গাসযুক্ত কাপ দই ফ্রিজে সংরক্ষণের বিষয়টি ধরা পড়ে। এছাড়া নন-ফুড গ্রেড প্লাস্টিকে দই সংরক্ষণ করতেও দেখা যায়।.
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।.
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা আক্তার এবং ক্যাব, বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি দল।.
এসময় প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সরকারের আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: