বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করোনেশন স্কুল সংলগ্ন এলাকায় অবৈধভাবে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি অনুমোদন ছাড়াই প্রকাশ্যে অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: