• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

তীব্র রোদ এবং রোজার মাঝেও মাঠে বগুড়াবাসী—বিসিবির প্রতি স্পষ্ট বার্তা: আমরাও পারি


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:২৫ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম

কাঠ - ফাটা তীব্র রোদ, তার ওপর রোজার ক্লান্তি—সবকিছু উপেক্ষা করেও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে উপচে পড়া দর্শকের ভিড় দেখা গেছে বিসিএল ওয়ানডে ম্যাচকে ঘিরে। দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের মাঠে দেখতে পেয়ে সকাল থেকেই স্টেডিয়ামের গেটের সামনে ভিড় জমাতে শুরু করেন ক্রিকেটপ্রেমী দর্শকরা।.


মাঠের গ্যালারিতে বসে থাকা দর্শকদের চোখে ছিল আলাদা এক উচ্ছ্বাস। অনেকেই বলছিলেন, বগুড়ায় নিয়মিত জাতীয় পর্যায়ের ম্যাচ আয়োজন হলে দর্শক সংকট কখনোই হবে না। রোজার মাসে প্রচণ্ড রোদেও যে উৎসাহে মানুষ মাঠে ছুটে এসেছে, সেটাই প্রমাণ করে ক্রিকেটের প্রতি বগুড়াবাসীর ভালোবাসা কতটা গভীর।.


স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মতে, এটি শুধু একটি ম্যাচ নয়—এটি বগুড়াবাসীর পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতি একটি স্পষ্ট বার্তা। তারা দেখাতে চেয়েছেন, উত্তরবঙ্গের এই জেলা শহরও বড় ক্রিকেট ইভেন্ট আয়োজনের জন্য প্রস্তুত এবং এখানে আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজন করলে দর্শক ও সমর্থনের কোনো ঘাটতি থাকবে না।. .

Ajker Bogura / Samsil Arifin

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ