• ঢাকা
  • রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া নন্দীগ্রামে ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেফতার ২


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৯ পিএম
ছবি : সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের নকল সরকারী রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।.

রবিবার বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম। এর আগে শনিবার (৪ এপ্রিল) নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।.

অভিযানে ২ হাজার ৩৮৬টি অবৈধ ও নকল বিশেষ রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়। পাশাপাশি স্ট্যাম্প পরিবহনে ব্যবহৃত একটি ডেলিভারি ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।.

গ্রেফতারকৃতরা হলেন রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পোদ্দারপাড়া গ্রামের মোঃ শামীম হোসেন (৪৫) এবং রংপুর সদর থানার কসাইতুলি এলাকার মোঃ রাকিব হোসেন (৩০)।.

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে রবিবার (৫ এপ্রিল) বগুড়া আদালতে পাঠানো হয়েছে।.

ওসি আরও জানান, জাল ব্যান্ডরোল চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ চলছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ