• ঢাকা
  • শুক্রবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪২ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একজ‌নের মৃত্যু
বগুড়া প্রতি‌নিধি
বগুড়ার শেরপু‌রে পিকআপের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃতু‌্য হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন মোট‌র সাইকে‌লে থাকা অপর জন। বুধবার রাত সা‌ড়ে ৮টায় উপ‌জেলার রণবীরবালা ব‌শির পাগলার মাজা‌রে সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে। 
নিহ‌তের নাম আবু সু‌ফিয়ান (১৭)। সে উপ‌জেলার মির্জাপুর ইউনিয়‌নের স‌রকারপাড়ার পিতা শাহীন রানা ছে‌লে। .

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, দু'জন যুবক মোটর সাইকেল যো‌গে দ্রুত গ‌তি‌তে শেরপুর-ধুনট আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে যা‌চ্ছি‌লেন। এ সময় এক‌টি পিকআপ হঠাৎ ক‌রে ইউটার্ন নেয়ার চেষ্টা ক‌রে। এ সময় মোটর সাইকেল‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পিকআপ‌টির সা‌থে ধাক্কা খায়। এতে মোটর সাইকেল থে‌কে তারা রাস্তার ম‌ধ্যে ছিট‌কে প‌ড়ে ঘটনাস্থ‌লেই একজন মারা যান। একজন গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠায়। 
ঘটনার প্রত‌্যক্ষদর্শী শ‌রিফ ব‌লেন, পিকআপ‌টি ইন্ডি‌কেটর দি‌য়েই ইউটার্ন নি‌চ্ছি‌লো। মোটর সাইকেল‌টির গ‌তি বেপ‌রোয়া থাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। দুর্ঘটনায় মোটর সাইকেল‌টি ভে‌ঙেচু‌রে যায়। চাল‌কের মাথা থেত‌লে যায়। ঘটনার পরপরই পিকআপ‌টি পা‌লি‌য়ে গে‌ছে। 
বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে শেরপুর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) এসএম মঈনু‌দ্দিন ব‌লেন, পু‌লিশ খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গে‌ছে। আইনী প্রক্রিয়া শে‌ষে নিহ‌তের মর‌দেহ পরিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ