• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীর উপর হচ্ছে ৫৯০ মিটার ঝুলন্ত সেতু, ব্যায় ৭ কোটি ৫৬ লাখ টাকা


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:১৮ পিএম
বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীর উপর হচ্ছে ৫৯০ মিটার ঝুলন্ত সেতু, ব্যায় ৭ কোটি ৫৬ লাখ টাকা
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীর ওপর অবশেষে শুরু হলো বহুল প্রতীক্ষিত সেতু নির্মাণকাজ। উপজেলার হাতিবাঁধা–অনন্তবালা সড়কের শীলাদেবী ঘাটে ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার (ঝুলন্ত) সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৫৬ লাখ টাকা।.

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।.

সংশ্লিষ্টরা জানান, সেতুটি নির্মাণ সম্পন্ন হলে করতোয়া নদীর দুই তীরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বর্ষা মৌসুমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার যে সমস্যা দেখা দেয়, তা দূর হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত হবে দ্রুত ও নিরাপদ। এতে স্থানীয় অর্থনীতি ও সামাজিক কার্যক্রমে ইতিবাচক গতি আসবে বলে আশা করা হচ্ছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ