জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সানা জাভেদকে তার স্বামী মোহাম্মদ সাদিক গুলি করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদের ডিএইচএ ফেজ-২ এলাকার একটি মার্কেটের পার্কিংয়ে। এই এলাকা হুমাক পুলিশ স্টেশনের আওতাভুক্ত। ডনের থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নিহত সানা জাভেদ মূলত আটকের বাসিন্দা। টিকটকে তিনি আউট লোফারা নামে বেশ জনপ্রিয় ছিলেন। ঘাতক স্বামী মোহাম্মদ সাদিকও আটকের বাসিন্দা। তিনি আটক পুলিশের একজন সাবেক কনস্টেবল ছিলেন, যাকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
মার্কেটে দায়িত্বরত একজন নিরাপত্তারক্ষী পুলিশকে জানান, তিনি হঠাৎ গুলির শব্দ শুনতে পান এবং দেখেন লাল পোশাক পরা এক নারী মাটিতে পড়ে আছেন। পাশেই প্রায় ২৪ বছর বয়সি এক যুবক পিস্তল হাতে দাঁড়িয়ে ছিলেন। রক্ষীর চোখের সামনেই ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: