বগুড়ার ফুলজোড় ও করতোয়া নদীতে সরাসরি রাসায়নিক বর্জ্য নিক্ষেপ করে জীববৈচিত্র্য ধ্বংস করছে এসআর ক্যামিকেল কোম্পানি। গত ৬ জুন স্থানীয় প্রশাসন কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিলেও একদিনের জন্যও উৎপাদন কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ উঠেছে।.
রাসায়নিক দূষণের কারণে নদীর মাছ মারা যাচ্ছে এবং দূষিত পানি ব্যবহারে ক্ষেতের ধান নষ্ট হচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় জেলে ও কৃষকরা। মাছ ধরার জাল গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন জেলেরা। পাশাপাশি দূষিত পানির কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।.
এদিকে নদী রক্ষার দাবিতে আন্দোলনরত পরিবেশকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: