• ঢাকা
  • বুধবার, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গোকুলে এসএসসি পরীক্ষার্থী নয়নকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ২ জন মুচলেকায় মুক্ত


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া সদরের গোকুল এলাকায় এসএসসি পরীক্ষার্থী মো. দেলোয়ার হোসেন নয়নের ওপর নৃশংস হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক তিন সন্দেহভাজনের মধ্যে দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

জানা যায়, গত ২৪ মার্চ বিকেল ৫টা থেকে রাত ১১টার মধ্যে কোনো এক সময়ে বগুড়া সদরের গোকুল ঈদগাহ এলাকার কাছে ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী মো. দেলোয়ার হোসেন নয়নকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।.

মামলার তদন্তের অংশ হিসেবে গত সোমবার (১৫ জুন) দুপুরে বগুড়া সদর থানা পুলিশের একটি দল ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের মধ্যে মহাস্থান দক্ষিণপাড়া এলাকার রাদি নামে একজন রয়েছেন বলে তার পরিবারের সদস্যরা দাবি করেন।.

আটকের খবর ছড়িয়ে পড়লে বিকেলে মহাস্থান এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।.

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তিনজনের মধ্যে দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর ব্যক্তির বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।.

এদিকে নয়নের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ