• ঢাকা
  • রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জন্মস্থানেই কর্মজীবন শুরু: সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে বিসিএস ডাক্তার অন্তর সাহা


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৮ পিএম
জন্মস্থানেই কর্মজীবন শুরু: সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে বিসিএস ডাক্তার অন্তর সাহা
ছবি: সংগৃহীত

প্রায় আড়াই যুগ আগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মেছিলেন অন্তর কুমার সাহা। সময়ের পরিক্রমায় সেই একই হাসপাতালেই বিসিএস ক্যাডার চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছেন তিনি।.

৪৮তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে সম্প্রতি সহকারী সার্জন হিসেবে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন ডা. অন্তর কুমার সাহা। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি ৪৬তম বিসিএসেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন।.

কর্মজীবনের প্রথম দিনের অভিজ্ঞতা জানাতে গিয়ে ডা. অন্তর সাহা বলেন, নির্ধারিত সময়ের আগেই তিনি হাসপাতালে উপস্থিত হন। হাসপাতালে পৌঁছানোর পর একসঙ্গে কয়েকজন জরুরি রোগী চলে আসায় বায়োমেট্রিক হাজিরা না দিয়েই সরাসরি রোগী দেখতে শুরু করেন।.

তিনি জানান, শহর থেকে উপজেলায় আসার সড়কে বেপরোয়া সিএনজি ও মোটরসাইকেল চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনার রোগী আসে। এছাড়া মারামারির ঘটনাও কম নয়। শিশুদের জ্বর ও ডায়রিয়া এখানকার সাধারণ সমস্যা।.

প্রথম দিনের দায়িত্ব পালনের সময় দুজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করতে হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, অ্যাম্বুলেন্স দ্রুত সাড়া দিয়েছে। তবে ২৪ ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার সুবিধা না থাকায় অনেক সময় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া উপজেলা হওয়ায় রাত ১১টার পর বেশিরভাগ ফার্মেসি বন্ধ হয়ে যায়।.

তবে হাসপাতালের সাপোর্টিং স্টাফদের আন্তরিকতা ও সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেন এই তরুণ চিকিৎসক।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

চাকরির খবর বিভাগের জনপ্রিয় সংবাদ