বগুড়ার নন্দীগ্রামে আকাশ (২২) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের খেজুর পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের কৃষক আব্দুল কাদেরের ছেলে এবং বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, আকাশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। এরপর সারারাত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।বুধবার সকালে স্থানীয় লোকজন খেজুর পুকুর এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।.
.
নন্দীগ্রাম প্রতিনিধি : মামুন আহম্মেদ . .
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: