• ঢাকা
  • শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে নিহত কোচিং সেন্টার পরিচালক


Ajker Bogura ; প্রকাশিত: শনিবার, ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫৭ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক কোচিং সেন্টারের পরিচালক নিহত হয়েছেন। শুক্রবার ফুলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চয়ন রাজভর (৩৫) উপজেলার তুলা রাম রাজভরের ছেলে এবং ফুলবাড়ি এলাকার ‘দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টার’-এর পরিচালক ছিলেন।.

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার ওই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন চয়ন রাজভর। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।.

এ ঘটনায় নিহতের ভাই নয়নসহ আরও দুজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।.

ঘটনার পর পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ