প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভুল তথ্য প্রকাশের সংখ্যায় শীর্ষে রয়েছে দৈনিক ইনকিলাব, যেখানে ২১টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দৈনিক ইত্তেফাক (১৯টি)। যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে যুগান্তর ও বিডিনিউজ২৪, উভয় গণমাধ্যমেই ১৪টি করে ভুল তথ্য শনাক্ত হয়েছে।.
এরপর রয়েছে বাংলাদেশ টাইমস (১৩টি), কালবেলা (১২টি), রূপালী বাংলাদেশ (১১টি), বৈশাখী টিভি ও বার্তা বাজার (১০টি করে)। এছাড়া যমুনা টিভি, একাত্তর টিভি, ডিবিসি নিউজ, মানবকণ্ঠ ও সময়ের আলো—প্রতিটি গণমাধ্যমে ৯টি করে ভুল তথ্য শনাক্ত হয়েছে।.
রিউমর স্ক্যানারের তালিকায় আরও উল্লেখ করা হয়েছে, সময় টিভি, বাংলাদেশ প্রতিদিন, এনপিবি নিউজ ও বিডি টুডে-তে ৮টি, আর চ্যানেল ২৪, আমার দেশ, আজকের পত্রিকা, ডেইলি সান, খবরের কাগজ, ফেস দ্য পিপল, দ্য ডেইলি ক্যাম্পাস, দ্য নিউজ, বাংলা টিভি, ঢাকা টাইমস, দৈনিক সকাল ও ঢাকা ট্রিবিউন-এ ৭টি করে ভুল তথ্য শনাক্ত হয়েছে।.
পরিসংখ্যান অনুযায়ী, বাকি গণমাধ্যমগুলোর ক্ষেত্রে ভুল তথ্যের সংখ্যা ৬, ৫, ৪, ৩, ২ ও ১টি হিসেবে উল্লেখ করা হয়েছে।.
তথ্যসূত্র: রিউমর স্ক্যানার প্রকাশিত ‘গণমাধ্যমে ভুল সংবাদের পরিসংখ্যান (জানুয়ারি–জুন ২০২৬)’।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: