• ঢাকা
  • মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, প্রস্তুতি দেখতে এলেন শাইখ সিরাজ


Ajker Bogura ; প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৫২ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আইয়ের ২০তম মিউজিক অ্যাওয়ার্ড। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বগুড়া শহরের মমইন হোটেলের সবুজ চত্বরে বসবে এই জমকালো আয়োজনের মঞ্চ।.

 .

অনুষ্ঠানের প্রস্তুতি ও সার্বিক আয়োজন পরিদর্শনে বগুড়ায় এসেছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি আয়োজনস্থল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।.

 .

আয়োজক সূত্রে জানা গেছে, দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও সংশ্লিষ্ট তারকারা এই অনুষ্ঠানে অংশ নেবেন। রাজধানীর বাইরে উত্তরাঞ্চলে এমন বড় সাংস্কৃতিক আয়োজন ঘিরে স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।.

 .

বগুড়ায় এই আয়োজনের মাধ্যমে উত্তরাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন আয়োজকরা। অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। . .

Ajker Bogura / সামসিল আরিফিন

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ