বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে জমি ও ধার নেওয়া টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে গুরুতর আহত মতিয়ার রহমান (৬৯) শুক্রবার (২৮ মার্চ) মৃত্যুবরণ করেছেন।.
ঘটনার সূত্রপাত গত ২১ মার্চ, যখন ভাতিজী মোছাঃ মোমেনা খাতুন ধার নেওয়া ৭৫ হাজার টাকা ফেরতের জন্য বিবাদী বেলালের সঙ্গে যোগাযোগ করলে বেলাল তাকে অকথ্য ভাষায় গালি দেন। ভিকটিম মতিয়ার রহমান এই বিরোধ মীমাংসার চেষ্টা করলেও পরবর্তীতে ২২ মার্চ সকাল ১১ টায় শরিফ সুঘাট গ্রামের মোঃ টুকু মাতবরের বাড়ীর সামনে বিবাদীরা তাকে পথরোধ করে মারধর করে। শাহিন ও বাদশার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করা হয়, শাহাদতকে ঘুষি মেরে ভিকটিমের দাঁত ভেঙে যায়। এছাড়া রুবেল কৌশলে ভিকটিমের শার্টের পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে যান।.
প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পর ২৭ মার্চ শারীরিক অবস্থা অবনতি হলে ২৮ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।.
মৃত্যুর পর ভিকটিমের ছেলে শফিকুল শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন, মামলা নং-২৯।.
অভিযুক্ত আসামীর সংখ্যা ১২ জনসহ অজ্ঞাতনামা কয়েকজন।.
মামলায় অভিযুক্তরা হলো:.
১. মোঃ শাহিন (৪৮), ২. মোঃ রুবেল (২৭), ৩. মোঃ শাহাদত হোসেন (২৮), ৪. মোঃ জাফর আলী (২৫), ৫. মোঃ মিল্লাত (২২), ৬. মোঃ জাহিদ (২৯), ৭. মোঃ বেলাল (৫৫), ৮. মোঃ স্বপন (১৯), ৯. মোঃ নুর আলম (৪০), ১০. মোঃ মোস্তাফা (৩২), ১১. মোছাঃ জাহেদা বেগম (৩৫), ১২. মোছাঃ বেলি বেগম (২৭)।.
শেরপুর থানার তদন্তকারী কর্মকর্তা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: